YouTube ছেড়ে দিতে চাইছ? এই লেখাটা আগে পড়ো
প্রায় সব বড় YouTuber একসময় ভেবেছিল — "আর পারছি না।" MrBeast-ও প্রথম ২ বছর শূন্য subscriber নিয়ে ভিডিও বানিয়েছে।
YouTube-এ ফলাফল পেতে কমপক্ষে ৬ মাস লাগে। বেশিরভাগ মানুষ ৩ মাসেই থামে — ঠিক সাফল্যের আগেই।
অন্যের subscriber count দেখে নিজেকে ছোট মনে করিও না। তুমি তাদের শুরুটা দেখোনি, শুধু এখনকার অবস্থা দেখছ।
তোমার প্রথম ভিডিওটা দেখো। তারপর সর্বশেষটা। উন্নতি দেখতে পাবে — সেটাই তোমার proof যে তুমি এগোচ্ছ।
Channel বড় হওয়ার আগে তুমি নিজেকে বড় করো। বাকি সব আসবে।

0 Comments